Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

Advertisement

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

উপজেলার কুতুবপুর ইউনিয়ন থেকে আবদুল আহাদ (২০) নামের এক অটোরিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখমণ্ডল স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। তবে এ সময় তার ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি। 

রোববার বিকালে কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্সীবাড়ি ব্রিজসংলগ্ন ধানখেত থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আহাদ কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের কালুরঘাটে চাকরিরত অবস্থায় আহাদের মায়ের বিয়ে হয়। আহাদের জন্মের দুই বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ছেলেকে নিয়ে কুতুবপুর ১নং ওয়ার্ড নানার বাড়িতে চলে আসেন আহাদের মা। পরবর্তীতে তার মা দ্বিতীয় বিয়ে করে সোনাইমুড়ী শ্বশুরবাড়িতে থাকেন। গত কয়েক বছর ধরে কুতুবপুর ৩নং ওয়ার্ডের জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত আহাদ।

শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক ফোনে আহাদের নানার বাড়িতে জানান, আহাদ রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন তিনি।

রোববার বিকালে জমির মালিক ধানখেতে পানি দিতে গিয়ে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় আহাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই হাতের মুখমণ্ডলে স্কচটেপ প্যাঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম