Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আনোয়ার মুন্সী ও নুর ইসলাম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সোমবার বেলা ১১টার দিকে প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমণ করে। এতে নুর ইসলাম আহত হন। এ ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১১ জন আহত হন। প্রথমে আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), স্ত্রী রুপা বেগম (৪০), তার আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরপক্ষের নূর ইসলামকে (৩৩) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মুকসুদপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম