Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

Advertisement

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ধর্ষণের অভিযোগে গ্রেফতার আল আমিন মোল্লা।

Advertisement

কুমিল্লার মুরাদনগরে ১৪ বছর বয়সি এক প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে নাবালক অবস্থায় পারিবারিকভাবে এক প্রবাসীর সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি ওই কিশোরী তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে গত ১৯ ফেব্রুয়ারি বাবার বাড়িতে ফেরার পথে অভিযুক্ত আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে কুমিল্লার আদালতে নিয়ে গিয়ে বিবাহের একটি এফিডেভিট কাগজ তৈরি করে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম