বাবার হাত থেকে কেড়ে নিয়ে মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
Advertisement
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সি এক তরুণীকে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাদে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতেন। ১৫ দিন আগে স্থানীয় নুরার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
বুধবার রাতে আশরাফ হোসেন তার কাজ শেষে মেয়েকে খালার বাড়ি রেখে আসতে যাচ্ছিলেন। বড়ইতলা এলাকায় পৌঁছলে নুরার নেতৃত্বে আরও ৫ জন মিলে তার বাবার কাছ থেকে মেয়েটিকে জোরপূর্বক তোলে নিয়ে যান। পরে পরিবারের লোকজনসহ বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ি ফিরে যান আশরাফ। দুপুরে একই এলাকার একটি সরিষাখেতে গলায় ওড়না পেঁচানো লাশটি দেখতে পান স্থানীয়রা।
আশরাফ হোসেন বলেন, নুরার নেতৃত্বে ৫ থেকে ৬ জন লোক আমার সামনে থেকে আমার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে রাতে আর পাইনি। সকালে আমরা জানতে পারি লাশ ঘটনাস্থলে পড়ে আছে। আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মেয়েটির সঙ্গে নুরার প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়েটির পরিবার মেনে নেয়নি। বুধবার তাকে বাবার কাছ থেকে নুরা তোলে নিয়ে গিয়েছিল বলে জেনেছি। পরে সকালে লাশ পাওয়া যায়।
ওসি জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। আর ধর্ষণের বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
