Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

Advertisement

পটুয়াখালীতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।  একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী বাসিন্দা জয়নাল আবেদীন ওরফে সোনামিয়া ফরাজীর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিভাবক থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই নূরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার দিন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে জয়নুল আবেদিন মাদ্রাসার বারান্দায় মেয়েকে একা পেয়ে পথরোধ করে এবং ধর্ষণচেষ্টা চালায়। পরে তার চিৎকার শুনে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত জয়নুল আবেদিন দ্রুত পালিয়ে যায়। 

এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মহব্বত খান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জয়নুল আবেদিনকে গ্রেফতার করে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট প্রক্রিয়াধীন আছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম