Logo
Logo
×
   

সারাদেশ

শিবচরে উদ্ধার ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ, পদ্মায় অবমুক্ত

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:২০ পিএম

শিবচরে উদ্ধার ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ, পদ্মায় অবমুক্ত

মাদারীপুরের শিবচরে বিক্রি করতে আনা সাড়ে ৩২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। উদ্ধারের পর কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকালে শিবচর বাজারসংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার বিকালে শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে একটি চক্র। পরে সেটি বিক্রয় করতে না পেরে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে রশি দিয়ে বেঁধে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি মূলত একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর বিকালেই উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .