Logo
Logo
×
   

সারাদেশ

স্বজনপ্রীতি করা যাবে না, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে আসতে হবে: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পিএম

স্বজনপ্রীতি করা যাবে না, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে আসতে হবে: জিকে গউছ

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, আমি দুর্নীতি করি না। কাউকে দুর্নীতিতে প্রশ্রয়ও দেই না। আমাদের নিজেদের সৎ থাকতে হবে। কোনো স্বজনপ্রীতি করা যাবে না। দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে আসতে হবে। তবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

সোমবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরব আমিরাত রেডক্রিসেন্ট সোসাইটির আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির ব্যবস্থাপনায় প্রধান ৫শ দরিদ্র মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন- সংগঠনটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সানিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, পৌরসভার প্রধান নির্বাহী মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .