Logo
Logo
×
   

সারাদেশ

ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম

ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১

ছবি: যুগান্তর

নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রহিম মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে আখাউড়া রেল সেকশনের মন্দবাগ রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

রহিম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে মন্দবাগ এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন রহিম মিয়া। এ সময় ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .