আপনাদের নিরাপত্তায় আমৃত্যু পাশে থাকব: এস এম জিলানী
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে, সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, আমি সে জন্য কাজ করবো।
তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি বলতে চাই, আপনাদের শান্তি ও নিবাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকব।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিয়ে ঋণি করেছেন। আজকে আবার এ ধরনের সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন। এ জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আপনাদের পাশে পাবেন। নির্বাচনে আপনারা আমাকে যে ভাবে সহযোগিতা করেছেন আমি আর একটু আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদকমুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলবো।
মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
