Logo
Logo
×
   

সারাদেশ

একই সঙ্গে যমজ বোনের সাফল্য

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

একই সঙ্গে যমজ বোনের সাফল্য

জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আকতার তুবা

অত্যন্ত মেধাবী শিক্ষার্থী জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আকতার তুবা। তারা যমজ বোন। এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। মুখ উজ্জ্বল করেছে বাবা-মা, শিক্ষক ও এলাকাবাসীর। 

গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একসঙ্গে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করে তারা।

উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের কম্পিউটার ব্যবসায়ী মোরশেদ হাসান ও তহমিনা আকতার দম্পতির যমজ মেয়ে তারা। 

মেধাবী শিক্ষার্থী তয়া-তুবা বলে- একইসঙ্গে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পাওয়ায় আমরা সবাই খুশি। আগামীতে যেন নিজেদের ও বাবা-মার স্বপ্ন পূরণ করতে পারি এজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী। 

বাবা-মা ও পরিবারের প্রত্যাশা- তয়া-তুবা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং সমাজে যাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।  

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী বলেন, দুই বোনের লেখাপড়ার প্রতি আগ্রহ ও নম্র আচরণ প্রশংসনীয়। তারা শুধু মেধাবী নয়, চরিত্র গঠনেও সচেতন। আগামীতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করছি।

উল্লেখ্য, ইতোপূর্বে সাদুল্লাপুরের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তয়া ও তুবা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .