Logo
Logo
×
   

সারাদেশ

বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম

বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত ২০-২৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম মইনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় গোবিন্দগঞ্জের বানেশ্বর বাজারে স্থাপিত রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমাসংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে এজাহারভুক্ত ব্যক্তিরা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

এ সময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ঘটনটি পারিবারিক বিষয়। এটি এমপি সাহেব দেখাশোনা করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .