Logo
Logo
×
   

সারাদেশ

বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক

বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য ওসমান গণিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্য।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে দস্যু ওসমান গণিকে (৩৮) আটক করা হয়। পরে ওই এলাকায় তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটক ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্যু ওসমান গণিকে আটক করা হয়েছে। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .