Logo
Logo
×
   

সারাদেশ

ঈদ-রোজার উৎসবেও জমেছে শেরপুর-৩ আসনের নির্বাচন

Icon

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

ঈদ-রোজার উৎসবেও জমেছে শেরপুর-৩ আসনের নির্বাচন

চলছে রমজান মাস, সামনেই ঈদুল ফিতর। শহর বন্দর গ্রাম সর্বত্র এখন ঘরমুখো মানুষ ও প্রিয়জনদের নিয়ে কেনাকাটায় ব্যস্ত সবাই। তাই ঈদ এবং রোজার উৎসব ছড়িয়েছে সর্বত্র।

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন। রোজার মধ্যেও নির্বাচনি পরিবেশ উত্তপ্ত ও উৎসবমুখর হয়ে উঠেছে। প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি রমজান ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। 

শেরপুর-৩ আসনের ৫ জন প্রার্থীর মধ্যে দুইজন ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করায় প্রার্থীর সংখ্যা রয়েছে মাত্র তিনজন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে প্রধান দুই দল বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে।

এ আসনে বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। তিনি অনেক আগে থেকেই উপজেলা সদর ও গ্রামগঞ্জে প্রচারণা চালাচ্ছেন। 

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বহুজন রুবেলকে ‘পরীক্ষিত এমপি’ মনে করছেন। তাদের মতে, রুবেলের বাবা মরহুম ডা. সেরাজুল হকও দুবার এমপি ছিলেন এবং বর্তমান সরকার বিএনপির অধীনে থাকায় রুবেল এমপি হলে এলাকার উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বেশি পাওয়া সম্ভব।

অপরদিকে জামায়াতের নতুন প্রার্থী নুরুজ্জামান বাদলের সহোদর ভাই মো. মাসুদুর রহমান মাসুদ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি মাঠে সক্রিয়।

জামায়াত সমর্থকরা মনে করেন, মাসুদ হলেন নুরুজ্জামানের উত্তরসূরি। এ আসনে তার ভাই যেমন জনপ্রিয় ছিলেন তিনিও জনপ্রিয় হয়ে উঠেছেন।

এদিকে আগামী ৯ এপ্রিলের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। 

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে বাতিল হওয়া নির্বাচন নতুন তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে কমিশন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .