Logo
Logo
×
   

সারাদেশ

কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল পুনঃখননের উদ্বোধন করলেন আমান

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল পুনঃখননের উদ্বোধন করলেন আমান

খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। ছবি: যুগান্তর

জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে খাড়াকান্দি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে কলাতিয়া ইউনিয়নের আকছাইল ব্রিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, ১৯৮১ সালের ৪ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে কেরানীগঞ্জে খাল খনন কর্মসূচির সূচনা হয়েছিল।  পরে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমান সরকার গঠনের পর আবারও খাল খনন কর্মসূচি চালু করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পের আওতায় গুয়াডুরি থেকে আকছাইল হয়ে নিলটেক, খাড়াকান্দি, বেলনা, ইস্পাহানী কলেজ হয়ে গোয়ালখালী পর্যন্ত প্রায় ৪ দশমিক ৬১ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি,কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, যুবদল নেতা হাজী আসাদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .