নোয়াখালীতে জামাতে নামাজ পড়ায় শিশু-কিশোররা পেল সাইকেল উপহার
নোয়াখালী (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের নিয়মিত নামাজের জামাতে অংশগ্রহণে উৎসাহিত করতে দেওয়া হলো বাইসাইকেল উপহার। উপজেলার কুতুবপুর আজহার আলী কোম্পানি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে মসজিদ প্রাঙ্গণ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউছুফ চৌধুরী।
অনুষ্ঠানে ২ জনকে বাইসাইকেল, ১৮ জনকে ক্রেস্ট, যুক্তরাষ্ট্র থেকে অনলাইনের মাধ্যমে পবিত্র কুরআন খতম করা আয়ান সেলিম, মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আল আমিন, খতিব মাওলানা জোবায়ের আনসারী, মোতাওয়াল্লি মাইন উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাককে বিশেষ সম্মাননা ম্মারক প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
