Logo
Logo
×

সারাদেশ

ইতিকাফ অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

ইতিকাফ অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলী ভূঁইয়া (৬৫) ইতিকাফ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৯টায় বন্দরের গকুলদাসের বাগ জামে মসজিদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ রমজান মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় গকুলদাসের বাগ জামে মসজিদে ইতিকাফে বসেন আবদুল আলী ভূঁইয়া। শুক্রবার সকালে ইতিকাফ অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং সকাল ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, ইতিকাফ অবস্থায় ধামগড় এলাকায় আবদুল আলী ভূঁইয়া নামে এক মুসল্লির মৃত্যুর খবর শুনেছি।  স্থানীয়ভাবে তার দাফন সম্পন্ন হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম