Logo
Logo
×
   

সারাদেশ

নিখোঁজের একদিন পর পুকুরে মিললো যুবকের মরদেহ

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৫০ এএম

নিখোঁজের একদিন পর পুকুরে মিললো যুবকের মরদেহ

প্রতীকি ছবি

মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে উদ্ধার হয় রাজিন ইয়াসার সামিরের (২২) মরদেহ। 

নিহত রাজিন ইয়াসার সামি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয় সামি। পরে তার আর কোন খোঁজ পায়নি পরিবার। সামিকে খুঁজে পেতে সদর মডেল থানায় নিখোঁজ জিডি করেন স্বজনরা। 

মঙ্গলবার সকালে জেলা খাদ্য অফিসের পুকুরে সামির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত সামি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানবশত পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। নিহতের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরো বেশি জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .