Logo
Logo
×
   

সারাদেশ

গম কাটার মেশিনের নিচে চাপা পড়ে শিশু নিহত

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পিএম

গম কাটার মেশিনের নিচে চাপা পড়ে শিশু নিহত

মাদারীপুরের কালকিনিতে গম কাটার মেশিনের নিচে পড়ে ইস্রাফিল (৭) নামের এক শিশু নিহত হয়েছে।  মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত ইস্রাফিল উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামের আবুল কাসেম বেপারীর ছেলে।

এলাকা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশু ইসরাফিলের বাড়ির পাশেই মেশিন দিয়ে গম কটার কার্যক্রম চলছিল। এ সময় শিশু ইস্রাফিল ওই মেশিনের পাশে গিয়ে দুষ্টামি করছিল। কিন্তু হঠাৎ করে ওই গম কাটার মেশিন তার গায়ের ওপর ছিটকে পড়ে যায়। এতে করে ঘটনাস্থলেই শিশু ইস্রাফিল মারা যায়।

কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সীমান্তবর্তী স্থানে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .