খুলনায় অদ্ভুত ছাগলছানার জন্ম, অতঃপর...
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার পাইকগাছায় অদ্ভুত আকারের একটি ছাগলছানা জন্ম নিয়েছে। এটি ৮ পা ও ৪ কান বিশিষ্ট। তবে মা ছাগল ও ছাগলছানাটি মারা গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) এ উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের বাসিন্দা রেজাউল মোড়লের স্ত্রী আয়শা বেগম কয়েকটা ছাগল পালন করেন। এর একটি ছাগল গর্ভবতী হয়। মঙ্গলবার সকালে সেই ছাগলটি একটি বাচ্চা প্রসব করে। তবে বাচ্চাটির ৮টি পা ও ৪টি কান। তবে বাচ্চাটি বেশিক্ষণ বেঁচে থাকেনি। একই সঙ্গে মারা গেছে মা ছাগলটিও।
স্থানীয় শিক্ষক সাহেব আলী বলেন, অদ্ভুত বাচ্চাটি দেখতে উৎসুক জনগণ রেজাউলের বাড়িতে ভিড় করেন।
বিএরডিবির পাইকগাছা উপজেলার সভাপতি আ. খালেক বলেন, অদ্ভুত আকারের ছাগলের বাচ্চাটি বেশিক্ষণ বাঁচেনি। সেই সঙ্গে মা ছাগলটিও মারা গেছে।
