Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফিল্মি স্টাইলে দোকানে হামলা ভাঙচুর লুটপাট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম

ফিল্মি স্টাইলে দোকানে হামলা ভাঙচুর লুটপাট

Advertisement

নবাবগঞ্জে ফিল্মি স্টাইলে একটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সোয়া ৮টায় উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকানের মালিক নতুন বান্দুরার আনোয়ার হোসেন নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেনের কাছ থেকে দোকানটি সুমন নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে ক্যাটারিং ও রেস্টুরেন্টের ব্যবসা করেন। ঈদের কারণে দোকানটি বন্ধ ছিল। সোমবার রাতে প্রায় ৪০-৫০ জন দুর্বৃত্ত চাপাতি, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে আনোয়ার হোসেনের মা ও স্ত্রী ঘটনাস্থলে এলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে হেনস্তা করেন এবং তাদের কাছে থাকা স্বর্ণালংকারও লুট করেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, পূয়াকৈর মৌজার ২৩৩৮ দাগের সাড়ে ৭ শতাংশ জমি কিনে সেখানে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। কিন্তু স্থানীয় পার্শ্ববর্তী জমির মালিক জাহাঙ্গীর আলম জমিটি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে কোর্টে মামলাও রয়েছে। কিন্তু সোমবার রাতে জাহাঙ্গীর সন্ত্রাসীদের নিয়ে দখলের জন্যই এ ধরনের হামলা চালায়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ৮ জনের এবং অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায় না।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার আলম আজাদ বলেন, এ ব্যাপারে আনোয়ার হোসেন একটি লিখিত অভিযোগ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নবাবগঞ্জে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থার আশ্বাস ইউএনওর

নবাবগঞ্জে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থার আশ্বাস ইউএনওর

শোক-শ্রদ্ধা-ভালোবাসায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টাকে স্মরণ করলেন নবাবগঞ্জবাসী

শোক-শ্রদ্ধা-ভালোবাসায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টাকে স্মরণ করলেন নবাবগঞ্জবাসী

দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী, স্ত্রীসহ বাড়ির মালিক গ্রেফতার

দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী, স্ত্রীসহ বাড়ির মালিক গ্রেফতার

নবাবগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

নবাবগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাঠমিস্ত্রি, গ্রেফতার ২

মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাঠমিস্ত্রি, গ্রেফতার ২

এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বিতর্কিত হয়: এমপি আশফাক

এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বিতর্কিত হয়: এমপি আশফাক

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম