Logo
Logo
×
   

সারাদেশ

পিরোজপুরের ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

পিরোজপুরের ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

জ্বালানি তেল সরবরাহ ও তদারকিতে পিরোজপুরের ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরের প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে। হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া যাবে না।  স্লিপ ছাড়া কোনো যানবাহনকেও জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

জেলা প্রশাসক জানান, জনগণের দুর্ভোগ কমাতে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল, মেজর ইসরাক, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলার সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ডিপো ও ফিলিং স্টেশনগুলোর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .