Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ছাত্র আন্দোলনে সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

ছাত্র আন্দোলনে সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

Advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আইভীর জামিনের আবেদনটি নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আব্দুস সামাদ। 

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুড়ে মারা যান ডাচ-বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রি সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক।

এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ।

এ নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে ৫টি মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।  

 

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, আইভীকে গ্রেফতারের ১১ মাস পর সেলিম মণ্ডল হত্যা মামলায় রাজনৈতিক হয়রানি ও হেনস্তা করার জন্য শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ মামলার এজাহারে আইভীর নাম নেই। কারণ মামলার বাদী সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে চিনে থাকেন, তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রী মর্যাদায় নারায়ণগঞ্জ সিটির  মেয়র ছিলেন- তাকেও চেনার কথা। এজাহারে আইভীর নাম অন্তর্ভুক্ত করতে পারতেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোররাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুঠির থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম