Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চড়া দামে বিক্রির জন্য খাটের নিচে লুকিয়ে রেখেছিলেন তেল

Advertisement

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:২৮ পিএম

চড়া দামে বিক্রির জন্য খাটের নিচে লুকিয়ে রেখেছিলেন তেল

অভিযানে ৪০০ লিটার পেট্রোল ও ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ছবি: যুগান্তর

Advertisement

অধিক মুনাফার আশায় লিটার প্রতি ৩০০ টাকা করে পেট্রল বিক্রি করছিলেন রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজারের কসমেটিক্স ব্যবসায়ী আব্দুস সাত্তার। চড়া মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ির খাটের নিচে ব্যারেল ও জারকিনে ভরে বিপুল পরিমান পেট্রল ও ডিজেল মজুত করে রাখেন। 

মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে এবং দানগাছী এলাকায় ময়েকজ উদ্দিন মার্কেটে অভিযান চালায় বাগমারা থানা পুলিশ। অভিযানে ৪০০ লিটার পেট্রোল ও ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে ব্যবসায়ী আব্দুস সাত্তার আগেই সটকে পরার চেষ্টার করেন। তবে বিকালে ঝিকরা ইউনিয়নের নামকান গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। 

পরে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে পেট্রল ও জ্বালানি তেল মজুদ করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। একই সঙ্গে জব্দ করা ডিজেল ও পেট্রল উপস্থিত সাধারণ মানুষের কাছে সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়। 

এ বিষয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, আব্দুস সাত্তার ভবানীগঞ্জ বাজারের কসমেটিক্স ব্যবসায়ী। কসমেটিক্স ব্যবসার আড়ালে তিনি অধিক লাভের আশায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখেন। গভীর রাতে তিনি গোপনে ৩০০ টাকা লিটার দরে পেট্রল বিক্রি করে আসছিলেন। এলাকায় জ্বালানি তেলের ব্যাপক সংকট থাকলেও বেশি দামে তার কাছে সহজেই পেট্রল ও ডিজেল পাওয়া যেত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম