Logo
Logo
×
   

সারাদেশ

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট সলিম উল্যা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট সলিম উল্যা

অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন-২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিমকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনের শেষে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

একেএম সলিম উল্যা সেলিম চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা যুবদলের সাবেক আহবায়ক এবং সভাপতি, চাঁদপুর পৌর বিএনপির দুইবারের সাবেক সেক্রেটারি, সাবেক সভাপতি, চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক, মুক্তি সৌধ নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রতিষ্ঠাকালীন সদস্য এবং চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির ১২ বছর মহাসচিব এবং তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯৭৭ সালে তিনি চাঁদপুরে ‘বলাকা’ নামক প্রথম পত্রিকা প্রকাশ করেন। এছাড়া তিনি বহু সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .