সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সুন্দরগঞ্জে খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত সৈয়দ আলী ওরফে কারেন্ট সৈয়দ (৫২) ইলেকট্রনিক্স ব্যবসায়ী। উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত ইয়াছিন আলী। সৈয়দ আলী বেলকা বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ও বেলকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক।
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে সুন্দরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকালে সৈয়দ আলী শিশুটিকে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। শিশুটির পরিবার সরল বিশ্বাসে শিশুটিকে সেখানে পাঠায়। বাড়িতে কেউ না থাকায় খাবারের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ঘরে নিয়ে সৈয়দ আলী ধর্ষণ করেন।
পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে পরিবারকে ঘটনাটি জানালে রাতে তার বাবা থানায় মামলা করেন।
এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ আলী বলেন, আমার বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগ মিথ্যা। ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে।
তবে কী কারণে ভিকটিমের পরিবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে বিষয়ে সৈয়দ আলী কোনো সদুত্তর দিতে পারেননি।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

