Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

দুই প্রতিমন্ত্রীর নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন

Advertisement

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

দুই প্রতিমন্ত্রীর নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী। ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) এই দুই প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে দুই প্রতিমন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান।

কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত আলোচনায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করেন। জবাবে দুই প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 

এ সময় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, স্বল্প সময়ের জন্য হলেও দুজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে এ বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সুযোগ করে দিতে পেরেছি। ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে আবারও নিয়ে আসার চেষ্টা করব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম