অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকালে সদর উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মনিম আল হাসান (২৮) ষাটগম্বুজ ইউনিয়নের বাসিন্দা মোজাম শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মনিম আল হাসান মোটরসাইকেলে করে দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাদামতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পরে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

