Logo
Logo
×
   

সারাদেশ

আখাউড়ায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

আখাউড়ায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

এ সময় দুই হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। ছবি: যুগান্তর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৫ এপ্রিল) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল আখাউড়া পৌরশহরের দেবগ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুই হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য দুই কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।

এছাড়া, চলতি মাসে গত পাঁচদিনে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০-বিজিবির দায়িত্বরত এলাকা ব্রাহ্মণপাড়া ও আদর্শ সদর উপজেলা এবং কসবা উপজেলার মাদলা ও খাদলা, শশীদল, শংঙ্কুচাইল, বড়জ্বালা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা। 

ওই অভিযানে পিকআপভর্তি ভারতীয় জিরা, মেহেদী, কসমেটিকস সামগ্রী, উন্নতমানের শাড়ি, বাসমতি চাল, সাবান, কয়েল, ফুসকা, পটকা, বাজি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। 

পিকআপসহ ভারতীয় জব্দ করা এসব পণ্যের মূল্য ৭ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮৯০ টাকা। এসব পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .