Logo
Logo
×
   

সারাদেশ

মহেশপুরে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে মামা-ভাগ্নের মৃত্যু

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম

মহেশপুরে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে মামা-ভাগ্নের মৃত্যু

মহেশপুরে ধান খেতে কীটনাশক ছিটানোর সময় বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের হেলেনচা মাঠে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বাগানমাঠ গ্রামের জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫৪) ও আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)।

স্থানীয়রা জানান, মামা রফিকুল ইসলাম ধান খেতে কীটনাশক ছিটানোর সময় অসাবধানতাবশত সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ভাগ্নে নুর আলম তাকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় কৃষকরা ওই সেচ পাম্পের সংযোগ বিছিন্ন করার পর তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। তবে এর আগে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .