Logo
Logo
×
   

সারাদেশ

হামের উপসর্গ নিয়ে জয়পুরহাট হাসপাতালে ১৩ শিশু ভর্তি

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

হামের উপসর্গ নিয়ে জয়পুরহাট হাসপাতালে ১৩ শিশু ভর্তি

জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে ৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে মোট ১৩ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এজন্য হাসপাতালটির তৃতীয় তলায় বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।

সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ হামের উপসর্গ নিয়ে প্রথম এ হাসপাতালে এক শিশুকে ভর্তি করা হয়। এরপর থেকে রোববার (৫) এপ্রিল দুপুর পর্যন্ত হাসপাতালে একই ধরনের উপসর্গ নিয়ে মোট ১৮ শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩ জন।

এসব রোগীর মধ্যে ৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছে। এখন পর্যন্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। বর্তমানে এ হাসপাতালে ১৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে এরা প্রকৃতই হামে আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সংক্রমণের আশঙ্কায় আক্রান্ত শিশুদের আলাদা করে বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে। 

জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। রোববার বিকালে তিনি যুগান্তরকে জানান, বর্তমানে এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩ শিশু ভর্তি রয়েছে। সংক্রমণের আশঙ্কায় হাসপাতালের তৃতীয় তলায় বিশেষ আইসোলেশন ওয়ার্ড খুলে সেখানে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তিকৃত শিশুরা সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে। ইতোমধ্যে এ শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে তারা প্রকৃতই হামে আক্রান্ত কিনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .