Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ট্রোক করা জামালকে ভ্যান চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন

Advertisement

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম

স্ট্রোক করা জামালকে ভ্যান চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন

Advertisement

মহেশপুরে ভ্যান চোর সন্দেহে ব্রেন স্ট্রোক করা জামাল হোসেন (৪৫) নামে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার এসবিকে ইউনিয়নের কাকিলাদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বর্তমানে নির্যাতনের শিকার হওয়া ওই ব্যক্তিকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামাল হোসেন মান্দারবাড়ীয়া ইউনিয়নের মির্জাপুর কুমিল্লাপাড়ার আব্দুস শহীদের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে এ ব্যাপারে জনমনে তীব্র ক্ষোতে সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সকালে নিজ ভ্যানে যাত্রী নিয়ে কোঁটচাদপুরে যান জামাল হোসেন। গন্তব্যস্থলে যাত্রী নামিয়ে ফেরার পথে কাকিলাদাড়ি গ্রামের লোকজন তাকে ভ্যান চোর সন্দেহে আটক করেন। কিছু দিন আগে ওই গ্রামে একটি ভ্যান চুরি হয়। যে কারণে তারা সন্দেহবশত জামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক শারীরিক নির্যাতন চালান। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। নির্যাতনের ফলে জামাল হোসেনের কোমরের নিচ থেকে পা পর্যন্ত ফুলে গেছে ও সারা শরীরে রক্ত জমাট বেঁধেছে।

প্রতিবেশী নুর আলম বলেন, এর আগে ব্রেন স্ট্রোক করায় স্বাভাবিকভাবে কথা বলা ও হাঁটাচলা করতে পারেন না জামাল হোসেন। স্ট্রোক করার পর আমাদের সাহায্যে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হয়েছেন। ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলে চোর সন্দেহে তাকে গাছের সঙ্গে বেঁধে ব্যাপক নির্যাতন করা হয়েছে।

ভুক্তভোগীর স্ত্রী আঞ্জুয়ারা বলেন, আমরা খুবই গরিব মানুষ। আমার স্বামীকে এমনভাবে মারপিট করা হয়েছে তিনি আর কখনো খেটে খেতে পারবেন না। এমনকি আমার পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব না। প্রশাসনের কাছে আমি এর বিচার চাই।

মহেশপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নয়ন বলেন, কোমরের নিচ থেকে পা পর্যন্ত লাঠি দিয়ে আঘাত করা রক্ত জমাট বেঁধে গিয়েছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছি।

মহেশপুর থানা ওসি মেহেদী হাসান বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বাড়ির পেছনে গর্তের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

সারের ডিলার পেলেন জেলা বিএনপি সভাপতির ভাই, শ্যালক ও শ্যালকের স্ত্রী

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম