Logo
Logo
×
   

সারাদেশ

হামের উপসর্গ নিয়ে জয়পুরহাটে হাসপাতালে ভর্তি ১৪ শিশু

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

হামের উপসর্গ নিয়ে জয়পুরহাটে হাসপাতালে ভর্তি ১৪ শিশু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আরও ১ শিশু ভর্তি হয়েছে। এতে ওই হাসপাতালে বর্তমানে মোট ১৪ শিশুর চিকিৎসা চলছে।

তবে এ সব শিশুরা হামে আক্রান্ত কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এ শিশুদের রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে । 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ হামের উপসর্গ নিয়ে প্রথম এ হাসপাতালে এক শিশুকে ভর্তি করা হয়। এরপর বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত হাসপাতালটিতে একই ধরনের উপসর্গ নিয়ে মোট ২৫ জন শিশু ভর্তি হয়। এই ২৫ শিশুর মধ্যে ১১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে তাদের বাড়িতে ফিরে গেছে। বর্তমানে বাকি ১৪ শিশুর চিকিৎসা চলছে। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, সংক্রমণের আশঙ্কায় হাসপাতালের ৩য় তলায় হাম রোগীদের জন্য বিশেষ আইসোলেশন ওয়ার্ড খুলে সেখানে এ শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তিকৃত শিশুরা সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। ভর্তি হওয়া শিশুদের মধ্যে মাত্র ২ জনের হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .