Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রদল কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

ছাত্রদল কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ছাত্রদল কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Advertisement

বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরোপুরি পুড়ে গেছে তার ব্যবহৃত যানটি।

বৃহস্পতিবার ভোরে কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কলেজ ছাত্রদল কর্মী হৃদয় দেওয়ান অর্থনীতি বিভাগের ২০১৮/১৯ শিক্ষাবর্ষের ছাত্র। এছাড়া তিনি মহাত্মা অশ্বিনী কুমার হলের এ ব্লকের আবাসিক ছাত্র।

হৃদয় দেওয়ান জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতে এ ব্লকের সিঁড়ির নিচে আমার ব্যবহৃত সুজুকি জিক্সার এসএফ মডেলের মোটরসাইকেলটি রেখে রুমে যাই। ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। আমি টের পেয়ে নিচে নামতে নামতে দেখি পুড়ে শেষ হয়ে গেছে মোটরসাইকেল।

হৃদয় বলেছেন, হলে কোনো সিসি ক্যামেরা নেই। নির্দিষ্টভাবে কাউকে সন্দেহ করতে পারছি না। ব্যক্তি শত্রুতা থেকেও কেউ এমন করতে পারে, আবার রাজনৈতিক শত্রুও করতে পারে।

বরিশাল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তাসনিম বলেন, এমন ঘটনা ব্রজমোহন কলেজে কখনো শুনিনি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. এসএম তাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আমি ঢাকায় থাকায় শিক্ষকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম