রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সানেরবাড়ি গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান ওই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সানেরবাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পায় পুলিশ। অপর আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।
