Logo
Logo
×
   

সারাদেশ

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল ও একটি পিকআপ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার রাতে উদয় সাধুর হাট দক্ষিণ বাজার থেকে তেলগুলো জব্দ করা হয়।

আটকরা হলেন— চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাশেদ (৩৮), মহাতাপুর গ্রামের ফয়েজ আহম্মদের ছেলে নাছির উদ্দিন (৪৭), চরকাওনীয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শিহাব উদ্দিন (২২) ও একই গ্রামের আবুল বাশারের ছেলে মাকসুদ (৩২)।

পুলিশ জানায়, রাতে জেলা ডিবি পুলিশের একটি দল খলিফার হাটে অবস্থানকালে জানতে পারে উদয় সাধুর হাট দক্ষিণ বাজার আব্দুল মালেক অয়েল স্টোরের ভেতরে অবৈধভাবে তেল মজুত করা হয়েছে। যা পরবর্তীতে বেশি দামে বিক্রি করা হবে। এমন তথ্যের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে দোকানের ভেতরে বিভিন্ন স্থানে মজুত করা ১৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় তেল পারাপারের কাজে ব্যবহৃত একটি পিকআপসহ ৪ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম