আম খাওয়ানোর কথা বলে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে গত রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় আড়াইহাজার থানায় সোমবার (২০ এপ্রিল) দায়ের করা মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিশুর মা।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার মামলার বরাত দিয়ে জানান, গত ১৬ এপ্রিল সকালে শিশুর দাদি নাতনিকে নিয়ে আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে বেড়াতে যান। বিকাল ৩টার দিকে স্থানীয় এক কিশোর শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে আমগাছের নিচে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরে সন্ধ্যায় দাদি শিশুকে নিয়ে বাড়ি ফিরলে রাত ১০টার দিকে শিশু তীব্র ব্যথায় কান্নাকাটি শুরু করে। মায়ের জিজ্ঞাসায় শিশু বিষয়টি খুলে বলে। পরে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
তিনি আরও জানান, পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।
