Logo
Logo
×
   

সারাদেশ

অন্যত্র বিয়ে করেও ঘর-সংসার, জানতে পেরে যা করলেন স্বামী

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

অন্যত্র বিয়ে করেও ঘর-সংসার, জানতে পেরে যা করলেন স্বামী

খুলনার পাইকগাছা উপজেলায় স্বামী জীবিত থাকতেও তালাক না দিয়ে অন্যত্র বিয়ে করেন স্ত্রী। বিষয়টি জানতে পেরে আত্মহত্যা করেছেন স্বামী।

জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত মফেজ গাজীর ছেলে বাবর আলী ওরফে খোকন গাজীর (৪৪) স্ত্রী দেড় বছর আগে অন্যত্র নিকাহ করেন। এরপরও এতদিন যাবত বাবর আলীর সংসার করে আসছেন ওই নারী। ৪-৫ দিন আগে বিষয়টি বাবর আলী জানতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ কারণে মঙ্গলবার দুপুরে বাবর আলী বিষপান করেন। তাকে পরিবারের লোকেরা হাসপাতালে নেন। সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান বাবর আলী।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মৃত খোকনের বড় বোন রাশিদা খাতুন।

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .