Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পর্নোগ্রাফি মামলায় কলেজশিক্ষক গ্রেফতার

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

পর্নোগ্রাফি মামলায় কলেজশিক্ষক গ্রেফতার

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলায় এক কলেজশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইম শাখা। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া মো. নাজমুল হুদা  ব্রাহ্মণপাড়া  উপজেলার বড়ধুশিয়া (পদুয়ারপাড়) গ্রামের সুন্দর আলীর ছেলে। তিনি ওই উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক হিসেবে কর্মরত।

সিআইডি সূত্র জানায়, দীর্ঘদিন তদন্তের পর তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় গত ১৯ এপ্রিল কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজধানীর রমনা থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে- ২০২১ সাল থেকে তিনি ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং পর্নোগ্রাফি–সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, শরীর চর্চা শিক্ষক মো. নাজমুল হুদার বিরুদ্ধে ঢাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তার ঘনিষ্ঠ বন্ধু মোস্তফা মাস্টার।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ ফারুক হোসাইন বলেন, ঢাকা থেকে সিআইডির একটি টিম নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এর বাহিরে আমরা আর কিছু জানি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

রাজুর বর্ণনায় ‘আঙ্কেলের’ সঙ্গে যোগাযোগ করে তাজমীন, কে সে?

রাজুর বর্ণনায় ‘আঙ্কেলের’ সঙ্গে যোগাযোগ করে তাজমীন, কে সে?

তাজমীনের কথিত প্রেমিক রাজুকে আনা হচ্ছে কুমিল্লায়

তাজমীনের কথিত প্রেমিক রাজুকে আনা হচ্ছে কুমিল্লায়

আলামত নিশ্চিতে তাজমীনের সোয়াব-পোশাক যাচ্ছে সিআইডির ফরেনসিকে

আলামত নিশ্চিতে তাজমীনের সোয়াব-পোশাক যাচ্ছে সিআইডির ফরেনসিকে

কুমিল্লা বিএনপির সেই নেতাকে শোকজ

কুমিল্লা বিএনপির সেই নেতাকে শোকজ

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম