Logo
Logo
×
   

সারাদেশ

ঘোড়াশালে অস্ত্রের মুখে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের তার-যন্ত্রাংশ লুট

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

ঘোড়াশালে অস্ত্রের মুখে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের তার-যন্ত্রাংশ লুট

নরসিংদীর ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যমানের তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়েছে একটি চক্র।

রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের অধীনে ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

চলতি লাইন থেকে এসব তার কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৫টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, রোববার ভোরে ভাগদী সাবস্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেলযোগে আসা ৫-৬ দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা মূল্যবান যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .