Logo
Logo
×
   

সারাদেশ

কলার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম

কলার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। সাইফুল দুই সন্তানের জনক বলে জানা গেছে। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল দুপুরে শিশুটির পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সাইফুল। এ সময় পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেন সে কাউকে না জানায়। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। 

ঘটনাটি জানাজানি হওয়ায় শিশুটির পরিবারকে মামলা না করার জন্য বিভিন্ন রকমের বাধা ও ভয়ভীতি দেখায় সাইফুল। সেই সঙ্গে বিষয়টি মীমাংসা করার জন্য দেনদরবারসহ কালক্ষেপণ করাতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই সাইফুলকে গ্রেফতার করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মামলা হলে সাইফুলকে রাতেই গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .