দাঁড়ানো ট্রাকের নিচে দ্রুতগতির মোটরসাইকেল, আরোহী নিহত
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মধুপুরে দাঁড়ানো ট্রাকের নিচে দ্রুতগতির মোটরসাইকেল ঢুকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী আবু হানিফা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার কাকরাইদ চালের স্টিল সাইলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফা (৪৫) মধুপুর পৌর এলাকার দামপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কলাচাষি ছিলেন। মধুপুর বন এলাকায় চাষবাস করেন।
স্থানীয়রা জানান, বন এলাকা থেকে দ্রুতগতিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছার পর সাইলোর সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের নিচে চলে যায়। তার মোটরসাইকেলটি ধাক্কার আঘাতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী কাকরাইদের ফারুক জানান, হানিফ মোটরসাইকেল চালানোর সময় সম্ভবত মাদক সেবনে নেশাগ্রস্ত ছিলেন।
মধুপুর থানার এসআই আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
