Logo
Logo
×
   

সারাদেশ

আদালত চত্বরে পুলিশের হাত থেকে পালাল আসামি, আরেকজনকে ধরল জনতা

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৫৩ পিএম

আদালত চত্বরে পুলিশের হাত থেকে পালাল আসামি, আরেকজনকে ধরল জনতা

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে শাহীন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে যায়। এ সময় সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। তারা দুইজনই পুলিশের হাত থেকে পালান।

মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পালানোর চেষ্টাকালে সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন উপস্থিত জনসাধারণ। সজল জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার হাসেম মিয়ার ছেলে ও শাহীন একই এলাকার জালাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ জানান, সোমবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে আটক করে। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। তবে আদালতে তোলার আগেই তারা দুইজন পালানোর চেষ্টা করে। এর মধ্যে শাহীন হাতকড়াসহ পালিয়ে যায়। আর উপস্থিত জনসাধারণের সহায়তায় অপর আসামি সজলকে আটক করা হয়। পালিয়ে যাওয়া আসামি শাহীনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .