Logo
Logo
×
   

সারাদেশ

ভাইরাল জুটি অনুশীলা ও বিশ্বজিতের বিয়ে সম্পন্ন

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:১৬ পিএম

ভাইরাল জুটি অনুশীলা ও বিশ্বজিতের বিয়ে সম্পন্ন

অনুশীলা ও বিশ্বজিতের বিয়ে সম্পন্ন। ছবি: যুগান্তর

মাদারীপুরের ডাসারে অবশেষে এক মাস পর ভাইরাল জুটি অনুশীলা বাড়ৈ ও বিশ্বজিৎ পাত্রের বিয়ে সম্পন্ন হয়েছে। 

বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার নবগ্রাম ইউনিয়নে অনুশীলা বাড়ৈর বাড়িতে দুপরিবার ও এলাকাবাসির উপস্থিতিতে এ বিয়ের আয়োজন করা হয়।   

সামাজিকভাবে নতুন করে দুপরিবারের বন্ধন দৃঢ় হওয়ায় খুশি এলাকাবাসি।  

উল্লেখ্য, ১০ বছরের প্রেমের সম্পর্ক ধরে চার বছর আগে প্রেমিক বিশ্বজিৎ পাত্র বিয়ে করেছিলেন প্রেমিকা অনুশীলা বাড়ৈকে। সব অর্থ খরচ করে অনুশীলা বাড়ৈকে পড়িয়েছেন নার্সিংয়ে। কিন্তু চাকরি পাওয়ার পরেই বিশ্বজিৎ পাত্রের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করেন তিনি। পরে বিশ্বজিৎ জানতে পারেন তাকে না জানিয়ে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এরপর তিনি তার ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে অনুশীলার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এমন ঘটনা যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।   

পরে সাংবাদিকদের হস্তক্ষেপের পর বিষয়টি নিয়ে দুপরিবার মিলে পারিবারিকভাবে মিমাংসায় বসেন। এরপরেই নিজের ভুল বুঝতে পারেন ওই তরুণী। সব অভিমান ভুলে ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরেন তিনি। তখন সামাজিকভাবে বিয়ের আশীর্বাদও সম্পন্ন হয়।  অবশেষে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .