প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন রুমিন ফারহানা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:২৩ পিএম
সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মতবিনিময় সভা।
|
ফলো করুন |
|
|---|---|
সরাইল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১০টায় সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সরাইল ইউএনও মো. সাইফুল ইসলামের সঞ্চালনা ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি।
তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারি সেবাগুলো আরও দ্রুত ও স্বচ্ছভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রুমিন ফারহানা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

