Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরের ডিসি

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ চলছে

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ চলছে

গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা

Advertisement

গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ চলছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ রক্ষায় এ সরকার একযোগে বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ ও কৃষি সহায়তা কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে।

এছাড়াও খাল খনন, বৃক্ষরোপণ এবং জলাবদ্ধতা নিরসন পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি উল্লেখ করেন।

ডিসি আরও বলেন, নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পরিবহণ সুবিধা চালুর বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

আরও পড়ুন

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম