নবাবগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ৮ জনকে কারাদণ্ড
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মুসলেমহাটি চকে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে আটক আটজনের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান তাদের এ কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শাওন হোসেন (৩৩), জাহাঙ্গীর আলম (৩০), মো. রায়হান (২৮), এনামুল (৪২), সুজন মোল্লা (৩২), মো. আজগর আলী (২৬), মো. সাইফুল ইসলাম (৩৬) এবং মো. রিফাত (২০)। এরা বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসিফ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে আটজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
