Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

Advertisement

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৪৩ পিএম

পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

Advertisement

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান পরিচালনার সময় পুলিশের দুই কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।  হামলার ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন- হাতীবান্ধা থানার এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় পুলিশের একটি দল। সেখানে এক মাদক কারবারিকে আটকের পর হাতকড়া পরানো হয়। খবরটি ছড়িয়ে পড়লে তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে আহত করে তারা ওই মাদক কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

তবে তদন্তের স্বার্থে এবং পুনরায় গ্রেফতারের সুবিধার জন্য পলাতক আসামির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ওসি রমজান আলী বলেন, মাদক কারবারিদের হামলায় আমাদের দুজন কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে এলাকায় ব্যাপক অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম