প্রতিমন্ত্রী ফরহাদ
কে ভোট দিয়েছেন কে দেননি সেই হিসাব নয়, আমার সেবা সবার জন্য
Advertisement
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:১৪ পিএম
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাকে কে ভোট দিয়েছেন আর কে দেননি, সেটি বড় বিষয় নয়, বরং আপনার পরিচয়, আপনি বোদা-দেবীগঞ্জ এলাকার মানুষ। আমার নির্বাচনি এলাকার মানুষ হিসেবে সবাই সমান সুযোগ ও সেবা ভোগ করবেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নির্বাচনি এলাকার প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন।
সব ক্ষেত্রে সরকারি সহায়তা পৌছে দেওয়া হবে প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে জনসেবায় নিয়োজিত থাকলেও আমার মন সবসময় নিজ এলাকা পঞ্চগড়েই পড়ে থাকে। সরকারে মাত্র তিন মাস অতিবাহিত হলো। আমাদের কিছুটা সময় দিন, এই এলাকার কোনো রাস্তাঘাট আর কাঁচা থাকবে না। এমনকি কোনো মন্দির, মসজিদ বা ধর্মীয় উপাসনালয়ের কাজ অসমাপ্ত থাকবে না। সব জায়গায় প্রধানমন্ত্রীর সরকারি সহায়তা পৌঁছাবে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বোদা-দেবীগঞ্জ এলাকার উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত করা হবে।
পরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৪ জন মানুষের মাঝে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা, ৪০ জনকে হুইল চেয়ারসহ অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এসময় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণী বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
