Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জে গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা কিশোরের লাশ উদ্ধার

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৪১ পিএম

কিশোরগঞ্জে গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা কিশোরের লাশ উদ্ধার

Advertisement

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকাল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরিক মিয়া (১২) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে। এর আগে গত ১১ মে রাতে নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

নিহতের পরিবার ও একাধিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর গত পাঁচ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

শনিবার বিকালে ঘটনাস্থলে চর এলাকায় কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।  স্বজনরা লাশটি আরিকের বলে শনাক্ত করেন।

ইটনা থানার ওসি সোহেব মিয়া বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

পাগলা মসজিদের দানবাক্স মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম