Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের হাতে মা খুন

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৪৭ পিএম

ছেলের হাতে মা খুন

Advertisement

মাদকের টাকা না পেয়ে চাঁদপুরে নিজ ছেলের হাতে খুন হয়েছেন গর্ভধারিণী মা। রোববার (১৭ মে) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে বালিয়া গ্রামে সাদেক খান বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রোববার রাতে মো. রাকিব (২৪) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে মা জান্নাত বেগমকে (৪৮) নির্মমভাবে খুন করে পালিয়ে যায়। সোমবার (১৮ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করে।

নিহত জান্নাত বেগমের স্বামীর নাম আব্বাস খান। তিনি আরেকটি বিয়ে করে ওই স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর যাবত স্বামীর সঙ্গে জান্নাত বেগমের যোগাযোগ নেই বলে জানান স্বজনরা।

বাড়ির লোকজন জানান, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময়ই মাকে অত্যাচার করে আসছে। ঘটনা দিন রাতে মার কাছে টাকা দাবি করে এবং টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার মা জান্নাত বেগমকে কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানেই পড়ে থাকে। পরে ছেলে রাকিব সকালে এসে নাটক সাজিয়ে তার মার অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক চিৎকার করতে থাকে।

বাড়ির লোকজন মৃত জান্নাত বেগমকে দাফন-কাফনের ব্যবস্থা যখন করছিলেন তখন মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে লোকজন তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। লাশ উদ্ধার এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম